কারোনায় আক্রান্ত ১৭ সুন্দরী, স্থগিত ‘মিস ওয়ার্ল্ড’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০২:৪৬ পিএম

দিন কয়েক আগে মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন ভারতের হারনাজ সান্ধু। এরপর চলছিল মিস ওয়ার্ল্ডের কাউন্টডাউন। এর মাঝে ভারতীয় প্রতিযোগী মনসা বারাণসীসহ করোনায় আক্রান্ত হয়েছে ১৭ সুন্দরী।

স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার মিস ওয়ার্ল্ডের ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থগিত রাখা হয়েছে বাকি আয়োজন।

ওই বিউটি পেজেন্টের সোশ্যাল মিডিয়া পেজে বলা হচ্ছে, প্রতিযোগীদের মধ্যে কভিডের বাড়বাড়ন্তের ফলে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ ফিনালে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শোনা যাচ্ছে, তিন মাস পর আবারও আয়োজন করা হবে মিস ওয়ার্ল্ডের ফিনালে। আপাতত আক্রান্ত প্রতিযোগীদের সুস্থতার দিকে মনোযোগ আয়োজকদের।

এ দিকে কোয়ারেন্টাইন পিরিয়ড অতিক্রান্ত হলে প্রতিযোগীরা চাইলে পুয়ের্তো রিকো থেকে নিজের দেশেও ফিরে আসতে পারবেন বলে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত