২০২২-২৩ মৌসুমের নেশনস লিগের গ্রুপ পর্বে ইতালিকে পেয়েছে ইংল্যান্ড। গত ইউরো কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই ইউরোপিয়ান জায়ান্ট।
লন্ডনের ওয়েম্বলিতে ইংলিশদের হৃদয় ভেঙে শিরোপা জিতেছিল আজ্জুরিরা। এবার নেশনস লিগের ডেথ গ্রুপে পড়েছে ইতালি-ইংল্যান্ড। এ-৩ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও এক সময়ের ফুটবল পরাশক্তি হাঙ্গেরি।
কঠিন গ্রুপে পড়েছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। এ-৪ গ্রুপে তাদের দুই প্রতিপক্ষ ওয়েলস ও পোল্যান্ড। এ-২ গ্রুপে পড়েছে চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড, পর্তুগাল ও স্পেন।
নেশনস লিগে প্রত্যেক দল ২ থেকে ১৪ জুন গ্রুপ পর্বের ম্যাচ খেলবে। এদিকে আগামী বছরের মার্চে প্লে-অফে কাজাখাস্তান খেলবে মালদোভা এবং সাইপ্রাস খেলবে সাইপ্রাসের বিপক্ষে। জয়ী দল জায়গা করে নেবে ‘সি’ গ্রুপে। পরাজিত দল খেলবে ‘ডি’ গ্রুপে।
নেশনস লিগের গ্রুপ পর্ব:
গ্রুপ এ-১: অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স
গ্রুপ এ-২: চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড, পর্তুগাল, স্পেন
গ্রুপ এ-৩: হাঙ্গেরি, ইংল্যান্ড, জার্মানি, ইতালি
গ্রুপ এ-৪: ওয়েলস, পোল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম
গ্রুপ বি-১: ইউক্রেন, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, আর্মেনিয়া
গ্রুপ বি-২: আইসল্যান্ড, রাশিয়া, ইসরায়েল, আলবেনিয়া
গ্রুপ বি-৩: বসনিয়া-হার্জেগোভিনা, ফিনল্যান্ড, রোমানিয়া, মন্টেনেগ্রো
গ্রুপ বি-৪: সুইডেন, নরওয়ে, সার্বিয়া, স্লোভেনিয়া
গ্রুপ সি-১: তুরস্ক, লুক্সেমবার্গ, লিথুনিয়া, ফারো আইল্যান্ড
গ্রুপ সি-২: নর্দার্ন আয়ারল্যান্ড, গ্রিস, কসোভো, সাইপ্রাস/এস্তোনিয়া*
গ্রুপ সি-৩: স্লোভাকিয়া, বেলারুশ, আজারবাইজান, কাজাখস্তান/মালদোভা*
গ্রুপ সি-৪: বুলগেরিয়া, উত্তর মেসেডোনিয়া, জর্জিয়া, জিব্রাল্টার
গ্রুপ ডি-১: লিকটেনস্টেইন, কাজাখস্তান/মালদোভা*, অ্যান্ডোরা, লাটভিয়া
গ্রুপ ডি-২: মাল্টা, সাইপ্রাস/এস্তোনিয়া*, সান মারিনো
