রবি-সোমবার থেকে করোনা টিকার পরীক্ষামূলক বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৯:৪৪ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী রবিবার বা সোমবার থেকে পরীক্ষামূলক বুস্টার ডোজ দেওয়া হবে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে পিঠা-পুলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, আমরা এখনো পর্যন্ত ১১ কোটি ডোজ ভ্যাকসিন দিয়ে ফেলেছি। এরমধ্যে ৭ কোটি সিঙ্গেল ডোজ ও সাড়ে ৪ কোটি ডাবল ডোজ দেওয়া হয়েছে। এ ছাড়াও, আমাদের ৫ কোটি ডোজ এখনো মজুদ আছে। আমরা ভ্যাকসিনের জন্য সুরক্ষা অ্যাপকে আরও উন্নত করার প্রক্রিয়া শুরু করেছি।

তিনি আরও বলেন, বুস্টার ডোজ দেওয়ার যাবতীয় কার্যক্রম চলমান আছে। প্রধানমন্ত্রী বুস্টার ডোজ দেওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। সুরক্ষা অ্যাপ আপডেটের কার্যক্রম চলছে। বুস্টার ডোজ দেওয়ার তালিকা তৈরি করা হচ্ছে। দেশে ভ্যাকসিনের কোনো অভাব নেই। দেশে এখন ৭ লাখ ফাইজার ভ্যাকসিনের টিকা হাতে আছে। আগামী মাসে আরও ২ কোটি টিকা আসবে। সব ভ্যাকসিন মিলিয়ে দেশে এখন পৌনে পাঁচ কোটি ভ্যাকসিন আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত