মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের সময় আটক ১০

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১২:১৮ এএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দালালসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মাটিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা যশোরের ঝিকরগাছা ও ঝিনাইদহের কোটচাঁদপুরের বাসিন্দা।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। তারা সবাই অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত