ফরিদপুরে অস্ত্রসহ ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০২:২১ পিএম

ফরিদপুর নগরকান্দা থানা-পুলিশের অভিযানে ৮ ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জেলার নগরকান্দা উপজেলার ভবুকদিয়া গ্রামের রব মুন্সির ছেলে ছলেমান মুন্সি (৪৫) ও একই গ্রামের আক্কাস শিকদারের ছেলে শরিফুল শিকদার (২৪), জেলা শহরের শোভারামপুর এলাকার আবুল বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৩১), একই এলাকার নৈমুদ্দিন শেখের ছেলে জনি শেখ (২৫) ও বাচ্চু বিশ্বাসের ছেলে রায়হান বিশ্বাস (২৫), জেলা সদরের রঘুনন্দনপুর এলাকার জালাল খানের ছেলে শাহিন খান (৩২), একই এলাকার নবা মন্ডলের ছেলে ইয়াছিন মন্ডল (২২) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর পোনা গ্রামের মতি কাজীর ছেলে হেমায়েত কাজী (৪০)।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন জানান, এসআই ইলিয়াস হোসেনের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়ার পাড়াদিয়া বটতলা এলাকার একটি মুদির দোকানের সামনে থেকে স্থানীয়দের সহায়তায় ৮ ডাকাতকে গ্রেপ্তার করে।

এদের কাছে থেকে লোহার বড় হাতুড়ি, প্লাস্টিকের খেলনা পিস্তল, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত