রামপুরা ব্রিজের ঢালে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০২:২৯ পিএম

রাজধানীর রামপুরা ব্রিজের ঢালে সড়ক দুর্ঘটনায় চন্দ্র মোহন দাস (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আলমগির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চন্দ্র মোহনের বাসা মেরুল বাড্ডা পূর্ব টেকপাড়া এলাকায়। মেরুল বাড্ডা বাজারে মাছ কাটার কাজ করতেন তিনি।

এসআই আরও জানান, রাতে রামপুরা ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় ট্রাক অথবা কনটেইনার চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃত ব্যক্তির মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত