চট্টগ্রামে ১০ জনের করোনা শনাক্ত

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৪:২৬ পিএম

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন ১০ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ০ দশমিক ৭৯ শতাংশ। এ সময় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

চট্টগ্রামের হালনাগাদ করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মঙ্গলবারের রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গতকাল সোমবার ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর নয় ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ২৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

নতুন শনাক্ত ১০ জনের মধ্যে শহরের ৭ এবং দুই উপজেলার ৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে একজন ও সীতাকুন্ডে ২ জন রয়েছেন।

জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২ হাজার ৫২২ জনে। এর মধ্যে শহরের  ৭৪ হাজার ১৮৪ ও গ্রামের ২৮ হাজার ৩৩৮ জন। গতকাল শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কেউ মারা যায়নি।

মৃতের সংখ্যা ১ হাজার ৩৩২ জনই রয়েছে। এতে শহরের ৭২৩ ও গ্রামের ৬০৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত