ষষ্ঠ অধ্যায় : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ)
বহুনির্বাচনী
১. খলজি মালিকেরা কীভাবে বিদ্রোহ করেন?
ক. একজোট হয়ে খ. এককভাবে
গ. বিচ্ছিন্নভাবে ঘ. নিজেদের মতো করে
২. রাজা গণেশের অন্যতম কৃতিত্ব হচ্ছে
i. হিন্দু শাসন প্রতিষ্ঠা
ii. অর্থনৈতিক পুনর্গঠন
iii. ইলিয়াস শাহিদের উৎখাত
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হাসি লাইব্রেরিতে বই পড়তে গিয়ে একটি বইয়ের কাভার পেজে দেখতে পায় স্বাধীন সুলতানী আমল ১৩৩৮-১৫৩৮ খ্রিস্টাব্দ লেখা রয়েছে। সে আগ্রহ নিয়ে বইটি পড়তে শুরু করে।
৩. উদ্দীপকে লেখা সময়কাল কোন অঞ্চলের শাসকদের ব্যর্থতার পরিচয় বহন করে?
ক. বাংলা খ. বখতিয়ার খলজি
গ. উড়িষ্যা ঘ. বিহার
৪. উক্ত শাসনামলের সূচনাকারী হলেন
ক. কায়কোবাদ খ. ফররুখ আহমদ
গ. শাহ মুহম্মদ সগীর ঘ. ফখরুদ্দিন মুবারক শাহ
৫. উক্ত বংশের শাসনামলে ঘটেছিল
i. শাহ-ই-বাঙালি উপাধি
ii. চাঁদপুর থেকে চট্টগ্রাম রাজপথ নির্মাণ
iii. ৩০০ বছরের শাসন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. মানসিংহ কার ডাকে আগ্রায় ফিরে যান?
ক. সম্রাটের খ. ফকিরের
গ. সত্য পীরের ঘ. মন্ত্রীর
৭. ‘ইউসুফ জুলেখা’ কাব্যগ্রন্থের রচিয়তা কে?
ক. ফররুখ আহমদ খ. শাহ মুহম্মদ সগীর
গ. শেখ সাদী ঘ. আলাওল
৮. নুসরত শাহ কর্তৃক দেশের বিভিন্ন স্থানে লাইব্রেরি স্থাপনের যথার্থ কারণ কোনটি?
ক. ধর্মের প্রসার খ. গানের প্রসার
গ. শিক্ষার প্রসার ঘ. সুনাম প্রসার
৯. বাংলায় সুবেদারী শাসন প্রতিষ্ঠা হয় কখন?
ক. ১৬০৭ খ্রিস্টাব্দে খ. ১৬০৮খ্রিস্টাব্দে
গ. ১৬০৯ খ্রিস্টাব্দে ঘ. ১৬১০ খ্রিস্টাব্দে
নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রোকনুজ্জামান স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন বিধায় নিজ বুদ্ধি বলে ১২০৪ খ্রিস্টাব্দে নদীয়া জয়ের মধ্য দিয়ে বাংলায় সর্বপ্রথম মুসলিম শাসনের গোড়াপত্তন করেন।
১০. উদ্দীপকের রোকনুজ্জামান কর্মকা-ে কার বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. রামপাল খ. বখতিয়ার খলজি
গ. মাহমুদ শাহ ঘ. সিকান্দার শাহ
১১. উক্ত শাসকের আক্রমণে বাংলায়
i. সেন বংশের পতন ঘটে ii. মুসলিম শাসনের সূচনা ঘটে
iii. বাংলার ব্যাপক ক্ষতি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন
i. সুশাসক ii. দুরদর্শী রাজনীতিবিদ
iii. অত্যাচারী শাসক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. সম্রাট আওরঙ্গজেব মীর জুমলাকে কীসের দায়িত্ব দেন?
ক. রাজস্ব আদায়ের খ. সুবেদারের
গ. বাদশাহর ঘ. মন্ত্রীর
১৪. সম্রাট সুজাউদ্দিনের শাসনকাল কেমন ছিল?
ক. সংঘাতময় খ. শান্তিপূর্ণ
গ. বিশৃঙ্খল ঘ. অস্থির
উত্তর
১. ক, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. খ, ১১. ক, ১২. ক, ১৩. খ, ১৪. খ
