দাউদকান্দিতে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ১

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০১:২১ এএম

কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষার্থী ইফতেখার হাসান ইমনকে (১৮) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ইমনের চাচা জামাল সওদাগর গতকাল বুধবার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এ মামলা করেন।

গত সোমবার ইমন খুন হওয়ার পর গত মঙ্গলবার এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা সাব্বিরকে (২১) মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সাব্বিরের বাড়ি মালাখালা গ্রামে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ ফারুক আহম্মেদ জানান, আটক সাব্বিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নাড়িকেলতলা গ্রামে হামলা চালিয়ে ছুরিকাঘাতে ইফতেখার হাসান ইমনকে হত্যা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত