‘রাজবন্দির জবানবন্দি’ ডকুফিল্মের প্রিমিয়ার শো

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০২:১৯ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা অবলম্বনে ‘রাজবন্দির জবানবন্দি’ ডকুফিল্মের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’। ডকুফিল্মটি পরিচালনা করেছেন পিয়ার মোহাম্মদ এবং প্রযোজনা করেছে ‘বাঁশরী’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। আরও উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী, লেখক ও চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ। স্বাগত বক্তব্য দেন বাঁশরীর সাধারণ সম্পাদক জাকির হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন ডকুফিল্মটির পরিচালক পিয়ার মোহাম্মদ। বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘নজরুলের সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস ও ভারতের স্বাধীনতার জন্য আকুতি ফুটে উঠেছে এই ডকুফিল্মে। নজরুল সৃষ্টিকর্তাকে নিজের বিচারক হিসাবে ধরেছেন।’

বাঁশরীর সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘নজরুল সবসময় সত্যের পথে ছিলেন। স্বাধীনতা ও ন্যায়ের জন্য তিনি গান ও কবিতা রচনা করে উদ্বুদ্ধ করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত