পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পঞ্চগড় শহরের মিঠাপুকুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. সমিরউদ্দিন (৬৫) ও ছেলে ব্যবসায়ী মো. রেজাউল করিম (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ছেলে মো. রেজাউল করিম তার বাবা সমিরউদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি তেঁতুলিয়া যাচ্ছিলেন।
পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছেলে মো. রেজাউল করিম মারা যান। এতে ঘটনাস্থলেই ছেলে মো. রেজাউল করিম মারা যান।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হূমায়ারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পর ট্রাকের চালক ও সাহায্যকারী পালিয়ে গেছে। ট্রাকটি তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
