নিজে মুসলিম হলেও মুসলমান ছেলে বিয়ে করবেন না উরফি!

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৪:৩৯ পিএম

বিগ বস ওটিটি-র ঘর থেকে বের হওয়ার পর থেকেই একাধিক বিতর্কে নাম জড়িয়েছে তাঁর! উরফি জাভেদ প্রায়শই তার ফ্যাশন সেন্সের জন্য শিরোনামে থাকেন। ভক্তরা তার ড্রেসিং স্টাইল পছন্দ করেন, আবার অনেক সময় তিনি পোশাকের কারণে ট্রোলারদেরর নিশানায় আসেন। সম্প্রতি ট্রোলিং থেকে শুরু করে বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ, তা নিয়ে সাফ কথা বলতে শোনা গেল উরফিকে। যেখানে তিনি বলেছিলেন, কোনও মুসলিম ছেলেকে বিয়ে করবেন না।

ইন্ডিয়া টুডে-কে উরফি জাভেদ জানান, ‘আমি একজন মুসলিম মেয়ে। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মানুষ আমাকে নিয়ে নোংরা মন্তব্য করে, তাঁদের বেশিরভাগই মুসলিম। তাঁরা মনে করে আমি ইসলামের ভাবমূর্তি ক্ষুন্ন করছি। তারা আমাকে ঘৃণা করে কারণ মুসলিম পুরুষরা চায় নারীরা একটি নির্দিষ্ট ভাবে আচরণ করবে।’

image

 

উরফি আরও বলেন, ‘আসলে তাঁরা এই সম্প্রদায়ের সব নারীকে নিয়ন্ত্রণ করতে চায় এবং এই কারণেই আমি ইসলামে বিশ্বাস করি না। আমাকে ট্রোল করার সবচেয়ে বড় কারণ হল ধর্ম অনুযায়ী তাঁরা আমার কাছে যেরকম আচরণ আশা করে আমি সেরকম আচরণ করি না’।

সঙ্গে উরফি এটাও  নিশ্চিত করে দেন, তিনি যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাস করেন না, তাই সেই সম্প্রদায়ের কোনও ছেলেক বিয়ে করবেন না! বরং, মন থেকে যাকে ভালোবাসবেন, সে যেই সম্প্রদায়ের হোক না কেন, তাকেই বিয়ে করবেন।

খানিকটা পূণম পাণ্ডের রাস্তায় হেঁটে উরফি প্রায়শই লোকসমাজে হাজির হন ব্রা-ছাড়া পোশাকে। আর তা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয় না! তবে ট্রোলারদের পাত্তা দিতে নারাজ উরফি, ঠিক যেমন তিনি পাত্তা দেন না কট্টরপন্থীদেরও!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত