দুর্বৃত্তের আগুনে পুড়ল বসতঘর অটোরিকশা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১০:৩৯ পিএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার তিলকপুর পুনঘরদিঘী গ্রামের আবদুল মতিনের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্র ও একটি সিএনজি অটোরিকশা পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে মধ্যরাতে কে বা কারা বাড়ির বিভিন্ন স্থানে জ¦ালানি তেল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় মতিনের পরিবারের সদস্যরা ঘরের জানালা ভেঙে বাইরে এসে চিৎকার করলে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে আগুনের তীব্রতা বাড়তে থাকলে পাশের পুকুর থেকে শ্যালো মেশিন দ্বারা পানি দিয়ে আগুন নেভানো হয়। আগুনে একটি সিএনজি অটোরিকশা, টিনের ছাউনি, বৈদ্যুতিক মিটার, হাঁস-মুরগি ও আসবাবপত্র পুড়ে গেছে।

বাড়ির মালিক আবদুল মতিন বলেন, ‘আগুনে আমার রুটি-রুজির একমাত্র অবলম্বন সিএনজি গাড়িটি পুড়ে গেছে এবং ব্যাপক ক্ষতির শিকার হয়েছি। আমি এখন কী করে সংসার চালাব।’ আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান বলেন, ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত