বিএনপির সাংগঠনিক সম্পাদক থেকে মঞ্জুকে অব্যাহতি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০২:২৪ এএম

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অনিন্দ্য ইসলাম অমিতকে একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দুই নেতাকে পৃথক পৃথক চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে গতকাল শনিবার সাংবাদিকদের জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দল থেকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে দেশ রূপান্তরকে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘খুলনায় দল পুনর্গঠন প্রক্রিয়ায় অনিয়ম চলছে, এটা আমি লিখিতভাবেও জানিয়েছিলাম। কমিটি গঠনের পর অগ্রহণযোগ্য প্রক্রিয়ার বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছিলাম। নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে দুর্বৃত্তায়নের প্রসার ঘটেছে।’

তিনি বলেন, ‘আমি দীর্ঘ ৪৪ বছর ধরে বিএনপির সঙ্গে সম্পৃক্ত। বিএনপি ছাড়া কোনো কথা নেই। এখন বিএনপিতে আছি, আগামীতেও বিএনপিতে থাকব। বিএনপিই আমার ঠিকানা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত