বিওএ’র দায়িত্ব নিলেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১০:৩৫ পিএম

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ৫ বছর পর গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত বিওএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সংস্থার ১৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন জেনারেল শফিউদ্দিন। ক্রীড়ামোদী জেনারেল শফিউদ্দিনের নেতৃত্বে বিওএ’র বিভিন্ন ক্রীড়া কার্যক্রম ও ব্যবস্থাপনায় প্রভূত উন্নয়ন ও পেশাগত উৎকর্ষতা সাধনসহ সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল হবে সংশ্লিষ্টরা আশা করছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

নির্বাচনে টানা তৃতীয়বারের মতো বিওএ’র মহাসচিব নির্বাচিত হয়েছেন সৈয়দ শাহেদ রেজা। সহ-সভাপতি পদে দুই নতুন মুখ হচ্ছেন আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ ও আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মইনুল ইসলাম। এছাড়া শেখ বশির আহমেদ, অঞ্জন চৌধুরী ও মাহবুব আরা গিনি এবারও নির্বাচিত হয়েছেন। আশিকুর রহমান মিকু, নজিব আহমেদের সঙ্গে প্রথমবারের মতো উপ-মহাসচিব হিসেকে যোগ দিয়েছেন শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ। কোষাধ্যক্ষ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমা. (অব.) একে সরকার। সদস্যরা হচ্ছেন- অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, আমির হোসেন বাহার, মাজহারুল ইসলাম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার ও সাইক্লিং ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল গাফফার, মহিউদ্দিন আহমেদ মহি, আসাদুজ্জামান কোহিনূর, জাকি আহাম্মেদ রিপন, কামরুন্নাহার হীরু, এম বি সাইফ, খন্দকার হাসান মুনীর, মোহাম্মদ আলী দ্বীন, মাহমুদুল হাসান রানা, লে. কর্নেল মো. নজরুল ইসলাম, তাবিউর রহমান, এস এম নেওয়াজ সোহাগ, সিরাজ উদ্দিন মো. আলমগীর, হাবিবুর রহমান, এস এম মোর্তজা রশিদী দারা, প্রকৌশলী ফিরোজা করিম নেলী, ডা. শামীম মতিন চৌধুরী, মোশারফ হোসেন মোল্লা ও শাহ আলম সর্দার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত