চিত্রনায়ক সোহেল রানা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১১:৫৬ পিএম

চিত্রনায়ক ও প্রযোজক বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রবিবার রাতে সোহেল রানার ভাই নায়ক মাসুম পারভেজ রুবেল গণমাধ্যমকে এ তথ্য জানান। সোহেল রানা ৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নায়ক রুবেল বলেন, ‘ভাইয়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।’

মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমার প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন সোহেল রানা। সিনেমাটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত