সুন্দরবনের করমজলে একাই ঘুরলেন বিদিশা এরশাদ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৭:৩৫ পিএম

সুন্দরবনের করমজলে একা নির্জনে ঘুরলেন এরশাদপত্নী বিদিশা এরশাদ। সোমবার বেলা ১১টার দিকে তিনি করমজলে পৌঁছান।

মোংলার স্থায়ী বন্দরের ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তিনি একটি জালিবোটে (নৌযান) করে করমজলে যান। সেখানে গিয়ে তিনি একা একাই ঘুরে বেড়ান।

করমজলে গিয়ে তিনি সেখানে দায়িত্বরত বন কর্মকর্তা-কর্মচারীদেরকে তার পরিচয়ও দেননি। ছিল না তার কোনো ব্যক্তিগত প্রটোকলও। সাধারণ দর্শনার্থীদের মতোই কাউন্টার থেকে টিকিট কেটে ঘোরেন তিনি।

করমজলের ঘোরাঘুরির একপর্যায়ে প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির তাকে চিনতে পারেন। পরে তার কাছে গিয়ে এই বন কর্মকর্তা বিদিশা এরশাদের সঙ্গে একটি ছবিও তোলেন।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, সোমবার করমজলে বেশ ভিড় ছিল। অনেক ভিআইপিও ছিলেন। আমি বাগেরহাট জেলা জজ রবিউল ইসলামের সঙ্গে সময় দিচ্ছিলাম। হঠাৎ বিদিশা এরশাদকে দেখি, তিনি একাই ঘুরছিলেন। পরে কাছে গিয়ে তার সঙ্গে একটি ছবি তুলি। ঝামেলার কারণে তার সঙ্গে আর বেশি কথা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত