সড়ক বিভাজক ভেঙে নিয়ন্ত্রণহীন বাস মাইক্রোর উপরে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২:৫৮ পিএম

ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়।

মঙ্গলবার সকালের এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বাসটি ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে হোটেল লা মেরিডিয়ানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী সাব্বির আহমেদ জানান, এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। বাসের চালক পালিয়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত