দিনাজপুরে জেলা প্রশাসনের শীতবস্ত্র পেল ৩০০ শীতার্ত মানুষ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৯:৫৫ পিএম

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকির নেতৃত্বে শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, দিনাজপুরে শীত শুরুর পর থেকেই প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি দুস্থ শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করা হবে। ভবিষ্যতে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর শহরের মালদহপট্টির পৌর ভূমি অফিসের সামনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কথা বলেন।

অনুষ্ঠানে ৩০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উত্তরের জেলা দিনাজপুরে ডিসেম্বর মাস জুড়ে শীত পড়েছে। ডিসেম্বর মাসের প্রথম থেকেই দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এর মধ্যে বিভিন্ন মাদ্রাসায় এতিম শিশু, বিভিন্ন সম্প্রদায়ের শীতার্ত মানুষ ও শহরের বিভিন্ন স্তরের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত