ছাত্রীর আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২:৩৮ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক এক ছাত্রীর আপত্তিকর ছবি সম্পাদনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. নুর উদ্দিন (২৯) নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুর উদ্দিন উপজেলার ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

গতকাল শনিবার র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শিক্ষক মো. নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিভিন্ন ফেইক আইডি থেকে কুরুচিপূর্ণ ছবি ও তথ্যের ফটোকপি সংগ্রহ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি এ ঘটনার কথা স্বীকার করেছেন। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।  সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, শুক্রবার রাতেই মেয়েটির বাবা নুর উদ্দিনকে প্রধান আসামি করে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। আজ (গতকাল) তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত