হবিগঞ্জে সেনাপ্রধান

দেশে প্রথমবারের মতো এফটিএক্স পরিচালিত হচ্ছে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০২:৩৮ এএম

সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনীর সক্ষমতাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর পাশাপাশি সেনাবাহিনীও ৫০ বছর পূর্তি করেছে। সেনাবাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আর্মি লেভেল লজিস্টিক এফটিএক্স (ফিল্ড ট্রেনিং এক্সসারসাইজ) পরিচালিত হচ্ছে।

গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩৫০ জনের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে সেনাবাহিনী প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমাদের লক্ষ্য প্রশিক্ষণের মাধ্যমে আমাদের গুণগতমান বিশ্বপর্যায়ে নিয়ে যাব। যাতে করে আমাদের ওপর জনগণের যে আস্থা আছে তার সঠিক প্রদর্শন আমরা করতে পারি।’

তিনি আরও বলেন, ‘বিশ্বে শান্তিরক্ষায় সেনা প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে সেনাবাহিনী। অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা সেটা অর্জন করতে সক্ষম হয়েছি। দেশের অঙ্গন ছাড়িয়ে বিদেশে সুনাম ছড়িয়ে দিতে আমরা এ অবস্থানটি ধরে রাখতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত