নবনির্মিত ‘মির্জা মেহদি ইস্পাহানি ভবন’ উদ্বোধন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২:২৮ এএম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত অ্যাকাডেমিক ভবন ‘মির্জা মেহদি ইস্পাহানি ভবন’ গত রবিবার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও ইস্পাহানি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। এছাড়াও ওই ভবনের পরিকল্পনা ও নকশাবিদ এবং চট্টগ্রাম গ্রামার স্কুলের পরিচালক শেরীন ইস্পাহানি নবনির্মিত ভবনে ‘ছাত্র-শিক্ষক কেন্দ্র’ উদ্বোধন করেন।

এ উপলক্ষে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পিএইচপি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া, চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি মিয়া মো. আবদুর রহিম, ওমর গণি এমইএস কলেজের অধ্যক্ষ এএনএম সরওয়ার আলম, মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম সিদ্দিকী, এলাকার কাউন্সিলর মোর্শেদ আলী, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব লে. কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী (অব.), প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, ইস্পাহানি শিল্পগোষ্ঠী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক, ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রেস ও মিডিয়ার ঊর্ধ্বতন প্রতিনিধিসহ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত