শুভাগতর জোড়া সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৪:২৭ পিএম

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসরের শিরোপা জিতল ওয়ালটন মধ্যাঞ্চল। উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা ৪ উইকেটে হারিয়েছে বিসিবি দক্ষিণাঞ্চলকে।

মধ্যাঞ্চলের শিরোপা জয়ের নায়ক অধিনায়ক শুভাগত হোম। জোড়া সেঞ্চুরিতে দলকে জেতালেন তিনি। প্রথম ইনিংসে বল হাতে ৩ উইকেটও নিয়েছেন শুভাগত।  

মধ্যাঞ্চলের সামনে লক্ষ্য ছিল ২১৮ রান। ৩ উইকেটে ২৬ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনে খেলতে নেমে তারা ৬৮ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট। জয়টা প্রায় হাতের মুঠোয় চলে এসেছিল দক্ষিণাঞ্চলের।

আর তখনই অধিনায়কসুলভ দায়িত্বে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন শুভাগত। অন্য প্রান্তে জাকের আলী অনিক বল ঠেকাচ্ছিলেন। আর শুভাগত ওয়ানডে মেজাজে রানের গতি বাড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত ৬৩.৫ ওভারে মধ্যাঞ্চলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই দুজন।

১২১ বলে ১১৪ রান করে অপরাজিত থাকেন শুভাগত। তার ইনিংসটি সাজানো ছিল ১৩ চার ও ২ ছক্কায়। জাকের ১২৪ বলে ৫ চারে ৪১ রান করে অপরাজিত থাকেন।

এর আগে, প্রথম ইনিংসে ১৬ রানে ৪ উইকেট হারানোর পর মোহাম্মদ মিঠুনকে নিয়ে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ম্যাচ বাঁচান শুভাগত। সেই ইনিংসে ১১৬ রান করেন তিনি। মিঠুন ব্যাট থেকে আসে ২০৬ রান।

সংক্ষিপ্ত স্কোর

বিসিবি দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৩৮৭/১০ (১১১.৩ ওভার); জাকির ১০৭*, বিজয় ৭৬, ফরহাদ রেজা ৭১, পিনাক ৬৫; মুরাদ ১০১/৫, শুভাগত ৫১/৩, রনি ৭৬/২

ওয়ালটন মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৪৩৮/১০ (১২৭.৪ ওভার); মিঠুন ২০৬, শুভাগত ১১৬, জাকের ৫৩; ফরহাদ রেজা ৫৩/৪, রাব্বি ৭০/৪

বিসিবি দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ২৬৮/১০ (৭৫.৫ ওভার); রিশাদ ৯৯, অমিত ৪১, নাসুম ৪১; রনি ৭৮/৫, তাইবুর ২/১

ওয়ালটন মধ্যাঞ্চল ২য় ইনিংস: ২২১/৬ (৬৩.৫ ওভার); শুভাগত ১১৪*, জাকের ৪১*; নাসুম ৪৩/২, রানা ৫০/২

ফল: দক্ষিণাঞ্চল ৪ উইকেটে জিতে চ্যাম্পিয়ন। টস: ওয়ালটন মধ্যাঞ্চল

×
সর্বশেষ সর্বাধিক পঠিত