উইন্ডিজের প্রধান নির্বাচক পদে ডেসমন্ড হেইন্স

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৭:০৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজের জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন ডেসমন্ড হেইন্স। এই পদে রজার হার্পারের স্থলাভিষিক্ত হলেন তিনি।

বৃহস্পতিবার বোর্ড পরিচালকদের এক সভায় খবরটি নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

খেলোয়াড়ি জীবনে হেইন্স ছিলেন ওপেনিং ব্যাটার। উইন্ডিজের হয়ে ১৫ হাজার আন্তর্জাতিক রান আছে তার। ২০২৪ সালের জুন পর্যন্ত প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তার মধ্যে পাবেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি ওয়ানডে বিশ্বকাপ।  

সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না হেইন্স। অবশ্য উইন্ডিজের কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকাতে ছিল তার নাম। তবে ২০১৯ সালে ক্যারিবিয়ানদের প্রধান কোচ হন ফিল সিডন্স।

সিডব্লিউআই’র বোর্ড পরিচালক রিকি স্কেরিটের সঙ্গে কাজ করবেন হেইন্স। ২০২১ সালে হার্পারের সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হয় হার্পারের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত