প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একদিনের সংস্করণ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার থেকে সিলেটে হতে যাওয়া আসরের নামকরণ করা হয়েছে- ‘ইন্ডিপেন্ডেন্স কাপ’।
এই আসরের চারটি দলের চূড়ান্ত স্কোয়াড জানিয়েছে বিসিবি। ওয়ালটন মধ্যাঞ্চলে রয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলে রয়েছেন মোহাম্মদ আশরাফুল।
সাকিব যে মধ্যাঞ্চলের হয়ে বিসিএলের একদিনের সংস্করণে খেলবেন তা আগে থেকেই নিশ্চিত ছিল। সম্প্রতি ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যান তিনি। তবে বিসিএলে খেলতে এরই মধ্যে দেশে ফিরেছেন।
মোহাম্মদ আশরাফুল সদ্য শেষ হওয়া বিসিএলের দীর্ঘ পরিসরের সংস্করণে খেলেছেন পূর্বাঞ্চলের হয়েই। তবে সম্প্রতি জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে কথার লড়াইয়ে জড়ান তিনি।
এরপর থেকে আশরাফুল বিসিএলের এই আসরে দল পাবেন কি-না সেনিয়ে তার ভক্তদের মনে প্রশ্ন দেখা দেয়। শেষ পর্যন্ত আশরাফুল ঠিকই স্কোয়াডে ঠাঁই করে নিয়েছেন।
প্রতিটি দলে রয়েছেন ১৪ জন করে ক্রিকেটার। সাকিব-আশরাফুল ছাড়াও বেশ কিছু তারকা ক্রিকেটার খেলবেন এই আসরে। খেলা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে।
৯, ১১ ও ১৩ জানুয়ারি লিগ পর্বের ম্যাচগুলো হবে। ফাইনাল ১৫ জানুয়ারি। ভেন্যু- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠ।
একনজরে চার দলের স্কোয়াড
বিসিবি দক্ষিণাঞ্চল
মাইশুকুর রহমান, এনামুল হক বিজয়, শেখ মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, ফরহাদ রেজা, নাসুম আহমেদ, অমিত হাসান, তৌহিদ হৃদয়, পিনাক ঘোষ, জাকির হাসান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান রানা ও রিশাদ হোসেন।
ওয়ালটন মধ্যাঞ্চল
আব্দুল মজিদ, মিজানুর রহমান, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইবুর রহমান, আল আমিন, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মুরাদ ও নাজমুল ইসলাম অপু।
বিসিবি উত্তরাঞ্চল
মার্শাল আইয়ুব, নাঈম ইসলাম, সানজামুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, একেএস স্বাধীন, পারভেজ হোসেন ইমন, শফিকুল ইসলাম, মোহাম্মদ শরীফউল্লাহ, আরিফুল হক, আমিনুল ইসলাম বিপ্লব, আকবর আলী ও শফিউল ইসলাম।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল
ইমরুল কায়েস, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, তানভীর ইসলাম, রনি তালুকদার, রুবেল হোসেন, নাদিফ চৌধুরী, প্রীতম কুমার, নাঈম হাসান, সোহরাওয়ার্দী শুভ, শাহাদাত হোসেন দিপু, মোহাম্মদ আশরাফুল, রেজাউর রহমান রাজা ও আলাউদ্দিন বাবু।
