রাবির মিলনায়তনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২:০৩ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারকাজ চলাকালে ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শ্রমিকের নাম মো. আলেক (৩৫)। তার বাড়ি রাজশাহী বেলপুকুর এলাকার কাপাশিয়ায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, গত কয়েক দিন ধরেই বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনের সংস্কারকাজ চলছে। গতকাল দুপুরে ছাদ পরিষ্কার করার সময় এক শ্রমিক পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সংস্কারকাজের দেখভালের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিনহাজুল আলম বলেন, ‘শনিবার ছুটির দিনে আমাকে না জানিয়ে তারা কাজ করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত