বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বর্ষপূর্তিতে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১:৫৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি প্রথম দিনের কভার ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।

সোমবার প্রধানমন্ত্রী গণভবনে এই ডাকটিকিট এবং ১০ টাকার প্রথম দিনের কভার ও ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন। এ সময় একটি বিশেষ ক্যান্সেলার ব্যবহার করা হয়।

ঢাকা জিপিও’র ফিল্যাটেলিক ব্যুরো থেকে সোমবার এই ডাকটিকিট, প্রথম দিনের কভার ও ঢাকা কার্ড বিক্রয় করা হয়। এগুলো পরবর্তীতে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতে পাওয়া যাবে।

প্রথম দিনের কভারের জন্য চারটি জিপিও-তে বিশেষ ক্যান্সেলার ব্যবহারের ব্যবস্থাও করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত