মানববন্ধনে জাফরুল্লাহ

প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়েছে

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০১:৩৩ এএম

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনাচার করেছেন। এই অনাচারের জন্য ভবিষ্যতে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। সিদ্ধিরগঞ্জের মুক্তিনগরে কিশোর গ্যাংখ্যাত সন্ত্রাসীদের কর্র্তৃক জাতীয় মানবাধিকার সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য মোসা. মোরশেদা বেগম এবং তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন করা হয়। জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা তাতে সভাপতিত্ব করনে।

মানববন্ধনে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে আইন অনুসারে বা বিচার অনুসারে মোহাম্মদ ইমান আলীর প্রধান বিচারপতি হওয়ার কথা। উনি সরকারের হুকুম পালন না করলেও আইন অনুযায়ী কাজ করতেন। তাই তাকে প্রধান বিচারপতি করেনি সরকার। সম্মান রক্ষায় তিনি ছুটিতে গেছেন। কিন্তু তারও উচিত ছিল পদত্যাগ করার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত