বিজিবির ডিজির শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০১:৩৪ এএম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। গতকাল সকালে বিজিবি মহাপরিচালক নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর এলাকায় সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের (বগুড়া এরিয়া) সঙ্গে প্রশিক্ষণরত বিজিবি সদস্যদের শীতকালীন প্রশিক্ষণ সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণকারী সব স্তরের বিজিবি সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় এবং প্রশিক্ষণ সম্পর্কিত বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবি মহাপরিচালক জানান, বাহিনীর আধুনিকায়ন একটি চলমান প্রক্রিয়া। বিজিবির আধুনিকায়নের পাশাপাশি পেশাগত উৎকর্ষতার জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা নীতিমালা অনুযায়ী যুদ্ধকালীন পরিস্থিতিতে বিজিবি সেনাবাহিনীর অভিযানিক পরিকল্পনা অনুযায়ী যুদ্ধে অংশগ্রহণ করবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত