শাবিপ্রবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০১:০১ এএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে বিভিন্ন সময়ে অবসর নেওয়া শিক্ষকদের সম্মাননা এবং সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল আলমের সঞ্চালনায় ড. মুহম্মদ জাফর ইকবাল, ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাকসহ ২৩ জন শিক্ষককে এসম্মাননা প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত