সৎ ব্যবসায়ীদের পাশে থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা- ১৮ আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব হাবিব হাসান।
মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার সোনারগাঁও জনপথ রোডের ১২নং সেক্টর সংলগ্ন মোড় এলাকায় জমকালো আয়োজনে ফিতা কেটে ‘দই হাট মিষ্টি বাজার’ উদ্বোধন শেষে এ আশ্বাস দেন তিনি।
এমপি হাবিব হাসান বলেন, ‘যারা হালাল ব্যবসা করে, ভোক্তা ও ক্রেতাদের স্বার্থ রক্ষা করে নিজস্ব ব্যবসা-প্রতিষ্ঠানে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে তাদের জন্য সব সময় সহযোগিতা ও শুভকামনা থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেমকো এগ্রো লিমিটেডের চেয়ারম্যান ইব্রাহিম খলিল। আরও ছিলেন জেমকো এগ্রো লিমিটেডের এমডি হযরত আলী, পরিচালক কামরুল হাসান, সাদ্দাম হোসেন ও জেনারেল ম্যানেজার শাবির আলকামাসহ অন্যান্যরা।
