শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল স্টেপ অ্যাহেড বাংলাদেশ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৮:২৪ পিএম

‘তারুণ্য এগিয়ে যাক মানবতার সেবায়’ স্লোগানে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ (Step Ahead Bangladesh) শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।

সংগঠনের শিশু-কিশোররা শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় এপিবিএন মাঠে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

উল্লেখ্য, স্কুলের শিশু-কিশোরদের নিজেদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন Step Ahead Bangladesh সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত