ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ অস্বীকার পেইচিংয়ের

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১১:২৬ পিএম

যুক্তরাজ্যের পার্লামেন্টে চীনা গুপ্তচরের অনুপ্রবেশ ঘটেছে বলে গোয়েন্দা সংস্থা এমআইফাইভের সতর্কবার্তা জারির পর ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে চীন। খবর বিবিসির।

ব্রিটিশ নিরাপত্তা বিভাগ বলছে, ক্রিস্টাইন চিংকুই লি নামের ওই নারী গুপ্তচর চীনের কমিউনিস্ট পার্টির হয়ে যুক্তরাজ্যের বর্তমান কয়েকজন এমপির সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছিলেন এবং বড় অঙ্কের অনুদান দিয়েছেন।

লন্ডনে অবস্থিত চীনা দূতাবাস বলেছে, তারা যুক্তরাজ্যের চীনা কমিউনিটির বিরুদ্ধে কালিমা লেপন ও ভয়ভীতি প্রদর্শন করছে। দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, ‘চীন সব সময় অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল থেকেছে।’

চিংকুই লি’র দাবি, যুক্তরাজ্যের চীনাদের প্রতিনিধিত্ব করা এবং বৈচিত্র্য বাড়ানোর জন্যই পার্লামেন্টের এমপিদের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত