বিদেশে শিক্ষার যোগ বৃশ্চিকের, পত্নী বিয়োগের যোগ কুম্ভর

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯:০৭ এএম

মেষ : আপনার জন্মকালে মুদিত গ্রহের সুতুঙ্গ হওয়ার ফলে এ সপ্তাহে আপনার বিদ্যাচর্চা এবং গবেষণার ক্ষেত্রে শুভফল লাভ হবে।

বৃষ : জাতকের এ সপ্তাহের সন্তানের কারণে, স্ত্রীর কারণে অথবা চুরির কারণে প্রভুর ক্ষতি হতে পারে। সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।

মিথুন : এ সপ্তাহে জাতকের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। সপ্তমপতির চর্তু স্থানে অবস্থানের ফলে আপনার বাসস্থান থেকে দূরের কর্মস্থলে যোগ দেবেন।

কর্কট : ভূগুসংহিতা অনুযায়ী এ সপ্তাহে আপনার অচেনা বিপরীত লিঙ্গের সাহায্যে প্রিয় কোনো হারানো বস্ত্র ফিরে পাওয়ার সমূহসুযোগ রয়েছে।

সিংহ : জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী জাতকের বস্ত্র ব্যবসায়ে প্রভূত লাভের ইঙ্গিত পাওয়া যায়। তবে জাতকের স্ত্রী পরপুরুষে আকৃষ্ট হতে পারে।

কন্যা : বিংশোত্তরী অন্তর্দশার ফলে জাতক এ সপ্তাহের কোনো প্রকার জুয়া যেমন তিন তাস বা কাচ্চু খেলা থেকে বিরত থাকবেন। ক্ষতির যোগ রয়েছে।

তুলা : মঙ্গলের দ্বাদশ অবস্থানের ফলে কোনো নিকটাত্মীয় দ্বারা নিগ্রহের আশঙ্কা রয়েছে। এ সপ্তাহে পারতপক্ষে সম্পত্তি বণ্টনে না যাওয়া উত্তম।

বৃশ্চিক : চন্দ্রের অষ্টবর্গ নির্ণয়ে দেখা যায় স্ত্রী-পুরুষ নির্বিশেষে এ সপ্তাহটা বিশেষ গুরুত্ব বহন করবে। বিদেশে শিক্ষা বা ব্যবসা যোগ রয়েছে।

ধনু : যোটক বিচারে নির্ণয় হয় যে, জাতকের এই সপ্তাহের শারীরিক অবস্থা ভালো থাকবে। বিদেশি ও স্বদেশি বেশ কয়েক ধনী বন্ধুর সহযোগিতা পাবেন।

মকর : নক্ষত্রের প্রভাবে স্বামী-স্ত্রীর মধ্যে সন্তান ধারণে মতভেদের সৃষ্টি হতে পারে। তাতে গর্ভে সন্তান জন্মালে আশীর্বাদসম। ফলে গর্ভপাত পরিত্যাজ্য।

কুম্ভ : ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবে এ সপ্তাহটাই জাতকের পত্নী বিয়োগের যোগ রয়েছে। প্রয়োজনে পতড়বীর চেক বইতে, দলিলে স্বাক্ষর নিয়ে রাখতে পারেন।

মীন : এ সপ্তাহের রাহুর মহাদশার ফলে বড় কোনো সাপ্লাইয়ের সুযোগ পাবেন। অনূঢ়াদের জন্য সুখবর প্রজাপতির বর লাভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত