শাহিন শাহ আফ্রিদি এবং শহিদ আফ্রিদি- দুজনই পাকিস্তানের খুবই জনপ্রিয় ক্রিকেট তারকা। একে অপরের প্রতি তারা দুজনই বেশ শ্রদ্ধাশীল।
সম্প্রতি এই দুই তারকা তাদের টুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন। দুজনের ছবিতেই রয়েছে বেশ কিছু মিল। যা বেশ সাড়াও ফেলেছে ভক্তদের মনে।
শাহিন ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে লাহোর কালান্দার্সের জার্সি পরে আছেন তিনি। ব্যাকগ্রাউন্ডের দেওয়ালে টানানো ছিল শহিদ আফ্রিদির ছবি।
এদিকে শহিদ আফ্রিদি তার টুইটারে একটি ছবি পোস্ট করেন। সম্প্রতি লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমি পরিদর্শনকালে ছবিটি তোলেন তিনি। যার ব্যাকগ্রাউন্ডে দেখা যায় শাহিনের ছবি টানানো।
এভাবে একই ছবিতে দুই তারকাকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। নেটিজেনরা নানা মন্তব্য করছেন।
শাহিন আফ্রিদির পোস্টে সামি বারি নামের একজন মন্তব্য করেছেন, ‘পেছনে শ্বশুর।’ মাহা খান লিখেছেন, ‘এক ফ্রেমে সুদর্শন শ্বশুর এবং জামাই।’
আরেকজন লিখেছেন, ‘শহিদ আফ্রিদির সঙ্গে আফ্রিদির ছবি।’ মিনাহিল শেখ নামের একজন লিখেছেন, ‘এক ফ্রেমে দুই কিংবদন্তি।’
উল্লেখ্য, গত বছর শহিদ আফ্রিদি তার বড় মেয়ের সঙ্গে শাহিনের বিয়ে ঠিক হওয়ার কথা জানিয়েছেন। মেয়ের পড়াশোনা শেষ হলেই বিয়ের আনুষ্ঠানিকতা সারা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে দুই পরিবার।
