অস্ট্রেলিয়ান ওপেনের অভিষেকে দারুণ জয় রাডুকানুর

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১১:১৬ পিএম

অস্ট্রেলিয়ান ওপেনের অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এমা রাডুকানু। যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিভেন্সকে হারিয়ে আসরে শুভ সূচনা করলেন ইউএস ওপেনের চ্যাম্পিয়ন যুক্তরাজ্যের এই তারকা।

মেলবোর্নে মঙ্গলবার স্টিভেন্সকে ৬-০, ২-৬, ৬-১ গেমে হারান রাডুকানু।

১৭তম বাছাই রাডুকানু প্রথম সেট মাত্র ১৭ মিনিটেই জিতে নেন। পরের সেট হারলেও তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন।

বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে মন্টিনেগ্রোর দানকা কোভিনিচের মুখোমুখি হবেন রাডুকানু।

টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন জয়ের অনন্য কীর্তি গড়েন রাডুকানু। এরপর অবশ্য কোর্টে ভালো সময় যাচ্ছিল না তার। আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসেও।

এদিকে ছেলেদের বিভাগে শুভ সূচনা করেছেন অ্যান্ডি মারে। পাঁচ সেটে গড়ানো রোমাঞ্চকর ম্যাচে জর্জিয়ার নিকোলোস বাসিলাশভিলিকে হারিয়েছেন তিনি।

মারে ছাড়াও শুভ সূচনা করেছেন আরো দুই ব্রিটিশ খেলোয়াড়- হিদার ওয়াটসন ও ড্যান ইভানস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত