রাজধানীর মিরপুর এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করার সময় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। ধৃতরা হচ্ছেন নাসির শিকদার (৪৮), মো. জুলহাস (৩৫), মো. সুজন (২৫) ও মো. আকবর (৪০)।
র্যাব-৪-এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে র্যাবের একটি দল দারুস সালাম ও শাহ আলী এলাকায় অভিযানে চালিয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করে। এ সময় জব্দ করা হয় চাঁদার টাকা। গ্রেপ্তারকৃতরা ভ্যানচালক ও সবজি ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি-ধমকি দিয়ে চাঁদা আদায় করতেন। দীর্ঘদিন ধরে ওই সব স্থানের ফুটপাতের দোকান, বিভিন্ন ভ্যানচালক ও ব্যবসায়ীদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলের তারা।
