কক্সবাজার টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে এনজিওর মিনি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার টেকনাফ লম্বরি মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সিএনজি অটোরিকশার চালক ও যাত্রী। এই সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় মেলেনি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।
