গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৪:০১ পিএম

গ্যাটকো দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৩ মার্চ দিন নির্ধারণ করেছেন আদালত।

রবিবার ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ দিন ঠিক করেছেন।

আদালতসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ রবিবার এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। তাই তার আইনজীবী আদালতে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ দেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে দুদক।

২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এই মামলার সাতজন আসামি মারা গেছেন। মামলার এখন আসামি আছেন ১৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত