হবিগঞ্জ বিচার বিভাগ ও প্রশাসনের ১৬ জন করোনা আক্রান্ত

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৯:২৩ পিএম

হবিগঞ্জ বিচার বিভাগ ও প্রশাসনের ১৬ কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।  

রোববার বিকেলে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, জেলা জজ আদালতের   ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা, সিনিয়র সহকারী জজ তানিয়া ইসলাম, সহকারী জজ অভিজিৎ চৌধুরী, সাজিদ-উল-হাসান চৌধুরী ও মো. আব্দুল হামিদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান ও মো. জাকির হোসাইন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, রাহেলা পারভীন ও তাহমিনা হক করোনায় আক্রন্ত।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. শাকিল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ছাড়া আদালতের ওয়েবসাইটেও আক্রান্তদের নাম প্রকাশ করা হয়েছে। করোনা আক্রান্ত বিচারকরা এজলাসে আসেননি। তারা নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। জেলার বিচার বিভাগে মোট ২৮ জন বিচারক কর্মরত রয়েছেন। এর মধ্যে ১০ জনই করোনা আক্রান্ত হলেন। গত কয়েকদিনে তাদের শরীরে করোনা শনাক্ত হয়। 

এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দ্বিজেন ব্যানার্জী, নেজারত ডেপুটি কালেক্টর শামসুদ্দিন রেজা, হবিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বর্নালী পাল, বাহুবলের উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জামান মহুয়া করোনা আক্রান্ত হয়েছেন।  

জেলা প্রশাসক  ইশরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত