নড়াইলে হত্যা মামলা

এক ভাইয়ের ফাঁসি আরেক ভাইয়ের আমৃত্যু কারাদন্ড

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০১:২৬ এএম

নড়াইলে রেজাউল মোল্যা নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় এক ভাইয়ের ফাঁসি ও অপর ভাইয়ের যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। এ ছাড়া উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

গতকাল রবিবার নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ দন্ডাদেশ দেন। 

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি হলেন যশোরের অভয়নগর থানার সোনা মোল্যার ছেলে বাছের আলী মোল্যা এবং যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ডপ্রাপ্ত আসামি হলেন তার ভাই কামাল মোল্যা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বাবুল মোল্যার বিধবা বোন রোকেয়া বেগমের বাড়িতে পাশর্^বর্তী অভয়নগরের বাছের আলী মোল্যা প্রায় আসা-যাওয়া করত এবং উত্ত্যক্ত করত। এ ঘটনায় বাবুল মোল্যার ছেলে রেজাউল মোল্যা আসামিদের ওই বাড়িতে আসতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের ২৬ জুন রাতে আসামিরা রেজাউল মোল্যাকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে রক্তাক্ত যখম করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুন তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত