সংবাদ সম্মেলনে অভিযোগ

রাজৈরে নৌকা প্রতীক পুড়িয়েছেন ‘বিদ্রোহী’ প্রার্থী

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০১:২৭ এএম

রাজৈর উপজেলা উপ-নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী নৌকা প্রতীক পুড়িয়েছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন এ অভিযোগ করে রাজৈর উপজেলা আওয়ামী লীগ। আগামী ২৭ জানুয়ারি এ উপনির্বাচনে ভোট। 

সংবাদ সম্মেলনে রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন অভিযোগ করেন, ২১ জানুয়ারি রাতে ‘বিদ্রোহী’ প্রার্থী মহসিন মিয়ার সমর্থকরা উপজেলার বদরপাশায় আওয়ামী লীগের প্রার্থী শাহিন চৌধুরীর কাপড়ের তৈরি একটি নৌকা প্রতীকে আগুন দেয় এবং বোমা বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। 

এ ব্যাপারে বিদ্রোহী প্রার্থী মহসিন মিয়ার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

রাজৈর মডেল থানার ওসি শেখ সাদী বলেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত