মিরাজের চট্টগ্রামের কাছে হারল মুশফিকের খুলনা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০৯:২৬ পিএম

সম্মিলিত ব্যাটিং নৈপুণ্যে বড় সংগ্রহ গড়েছিল মেহেদি হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যা তাড়া করে জয়ের আশাটাও সেভাবে জাগাতে পারল না মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামকে ২৫ রানে হারায় খুলনা।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রাতের ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমেছিল চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রানের পুঁজি গড়েছিল তারা। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৬৫ রানে থামে খুলনার ইনিংস।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে খুলনা বড়সড় ধাক্কা খায় ওপেনার আন্দ্রে ফ্লেচার চোট নিয়ে ফিরলে। শুরুটা তিনি ভালোই করেছিলেন। কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার রেজাউর রহমান রেজার বলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। খুলনার রান তখন ২ উইকেটে ৪৫।

১২ বলে ১৬ রান করে রিটায়ার্ড হার্ট হন ফ্লেচার। মুশফিক ১১ রানের বেশি করতে পরেনি। ইয়াসির আলি ২৬ বলে ৪০, মেহেদি হাসান ২৪ বলে ৩০ ও সিকান্দার রাজা ১২ বলে ২২ রান করলেও সেটা খুলনার দলের জন্য যথেষ্ট হয়নি। ফ্লেচারের কনকাশন বদলি হিসেবে নেমেছিলেন সিকান্দার রাজা।

চট্টগ্রামের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও রেজাউর রহমান রাজা। ১টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও বেনি হাওয়েল।

এর আগে চট্টগ্রামের ব্যাটারদের কেউ খুব বেশি বড় ইনিংস খেলতে পারেননি ঠিক। তবে কেনার লুইস (১৪ বলে ২৫), উইল জ‍্যাকস (৭ বলে ১৭), সাব্বির রহমান (৩৩ বলে ৩২), মেহেদী হাসান মিরাজ (২৩ বলে ৩০), বেনি হাওয়েলের (২০ বলে অপরাজিত ৩৪) ইনিংসগুলো ছিল খুবই কার্যকরী। ফলে বড় সংগ্রহ পেতে অসুবিধা হয়নি দলটির। খুলনার পক্ষে কামরুল ইসলাম সর্বাধিক ২ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন বেনি হাওয়েল।

তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম। প্রথম হারের স্বাদ পাওয়া খুলনা দুই ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের চতুর্থ স্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত