আদালত প্রাঙ্গণে তৈমূর

নৌকা জেতাতে আমার ৩৫ লোককে গ্রেপ্তার করা হয়েছে

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৬:২০ এএম

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোনো রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া উচিত না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এসব কথা বলেন তিনি। গত এক সপ্তাহ ধরে তৈমূর সিটি নির্বাচনের আগে আটক কর্মী-সমর্থকদের জামিনে ছাড়াতে নিজেই আইনজীবী হিসেবে লড়ছেন।

তৈমূর বলেন, ‘নৌকাকে জেতাতে আমার ৩৫ জন কর্মীকে গ্রেপ্তার করেছে এবং ২০০ জনের বাড়িতে হানা দিয়েছে। নির্বাচনের দিন হাতির ব্যাজ লাগানো লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং নির্বাচন শেষ হওয়ার পর ছেড়ে দিয়েছে। কেউ জবাবদিহির ঊর্ধ্বে না। প্রত্যেককে জবাবদিহি করতে হবে, যারা নৌকা জেতানোর জন্য এসব ঘটনা ঘটিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত