সস্ত্রীক করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন প্রধান বিচারপতি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৩:৪২ পিএম

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তার স্ত্রী ডালিয়া ফিরোজ করোনামুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বাসায় ফিরেছেন।

মঙ্গলবার বিকেলে তারা হাসপাতাল থেকে বাসায় ফেরেন বলে আজ বুধবার সাংবাদিকদের নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

করোনাভাইরাসজনিত সংক্রমণে গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতি বিএসএমএমইউ-তে ভর্তি হন। আগের দিন একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফয়েজ।

গত ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে গত বৃহস্পতিবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত