বরগুনায় পর্নোগ্রাফি আইনের মামলায় ৫ কিশোরের সাজা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০১:১৭ এএম

বরগুনায় পর্নোগ্রাফি আইনের মামলায় পাঁচ কিশোরকে দুই বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। এ সময় পাঁচ কিশোর আদালতে উপস্থিত ছিল। দন্ডপ্রাপ্তরা হলো বরগুনার তালতলী উপজেলার হারুন মিস্ত্রির ছেলে মো. মহিউদ্দিন (১৫), ফিরোজ মিস্ত্রির ছেলে মো. রিয়াজ (১৬), বাবুলের ছেলে বিপ্লব (১৬), কেশবের ছেলে কানাই (১৬) ও মোখলেছ খানের ছেলে মো. বেল্লাল (১৬)।

আদালত সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করত আসামিরা। একপর্যায়ে মেয়েটি প্রতিবাদ করে। আসামি বিপ্লব কৌশলে মেয়েটির ছবি তুলে নিয়ে তার সঙ্গে একটি নগ্ন ছবি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় মেয়েটির বাবা ২০১৬ সালের ৮ জানুয়ারি তালতলী থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত