৩ ঘণ্টা সময় বাড়িয়ে রাত ৮টায় শেষ হলো অভিনয় শিল্পী সংঘের নির্বাচন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৮:৩০ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ২৮ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় শুরু হয় টিভি অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ। কথা ছিল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। কিন্তু ৫টা পর্যন্ত অনেক ভোটারের ভোট বাকি থাকায় তিন ঘণ্টা সময় বাড়ানো হয়। শেষ পর্যন্ত রাত ৮টায় শেষ হয় অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ।

জানা যায়, দুপুরের খাবারের বিরতির আগ পর্যন্ত দেড় শতাধিক ভোট পড়েছে। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে পাঁচ শতাধিক। মোট ভোটার ৭৫২ জন। রাত আটটা পর্যন্ত আনুমানিক ৬৬৪ টি ভোট গ্রহণ হয় বলে জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে।  

নির্বাচনে ২১টি পদে লড়ছেন ৪৮ প্রার্থী। সভাপতি পদে আছেন গত দুই মেয়াদের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। তার প্রতিদ্বন্দ্বী ড. শাহাদাৎ হোসেন (নিপু)। সহসভাপতি পদের জন্য লড়ছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও আলমগীর কবীর (কবীর টুটুল)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাজনীন হাসান চুমকী, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল।

অর্থ সম্পাদক পদের প্রার্থী সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম (নয়ন)। দপ্তর সম্পাদক পদে আছেন মামুন অর রশিদ (কবি মামুন) ও শেখ মেরাজুল ইসলাম।

অনুষ্ঠান সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নিথর মাহবুব ও রাশেদ মামুন অপু। আইন ও কল্যাণ সম্পাদক পদের প্রার্থী ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল।

কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের প্রার্থীরা হলেন আইনুন নাহার পুতুল, আবুল কালাম আজাদ মিয়া, আশরাফ কবির, আশরাফুল আশীষ, গোলাম কিবরিয়া তানভীর, রাজীব সালেহীন, নূরুন নাহার বেগম, মিষ্টি মারিয়া, তানভীর মাসুদ, মাজনুন মিজান, মো. আবদুল হান্নান আখন্দ, মো. আমিনুল বারী, মৌসুমী হামিদ, রেজাউল রাজু, শামস সুমন, শ্যামল জাকারিয়া, স্মরণ কুমার সাহা, সংগীতা চৌধুরী, সূচনা সিকদার ও হিমে হাফিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত