কুড়িগ্রামে দোকান পেলেন তৃতীয় লিঙ্গের মানুষ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১০:৫০ পিএম

কুড়িগ্রামে তৃতীয় লিঙ্গের সদস্যদের পুনর্বাসনের উদ্যোগ হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান চালু হয়েছে। গতকাল শনিবার শহরের ধরলা সেতু সংলগ্ন মরাকাটা ওয়াপদা বাঁধে কাপড়ের দোকান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

পরে তিনি বলেন, ‘ব্যবসা পরিচালনায় সফল হলে তাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থাসহ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) তহবিল সংগ্রহ করে তৃতীয় লিঙ্গের ২০-২৫ সদস্যের উপার্জনের ব্যবস্থা করেছে।

তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি মো. আবু আজাদ রানা বলেনÑ ‘আমরা ভিক্ষা নয়, কাজের মাধ্যমে সম্মান নিয়ে বাঁচতে চাই। এএফএডির উদ্যোগকে আমরা খুব সম্মানিতবোধ করছি।’

এএফএডির প্রধান নির্বাহী সাঈদা ইয়াসমিন রুপা বলেন, ‘আমার সংগঠনের কর্মীসহ বিভিন্ন বন্ধুর সহায়তা নিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য দোকানঘর ও উপকরণ কিনে দেওয়া হয়েছে। নিজের উপার্জনে চললে তাদের সম্পর্কে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত