পাওনা টাকার জন্য দোকানে ঢুকে ছুরিকাঘাতে কর্মচারীকে খুন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৭:১৭ পিএম

সুনামগঞ্জ পৌর শহরে পাওনা টাকা নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম নয়ন (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

রবিবার বিকেলে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম পৌর শহরের বড়পাড়া এলাকার কাওসার আহমদের ছেলে।

ওই দোকানের মালিক লুৎফুর রহমান জায়গীরদার জানান, বিকেলে দোকানে তার কর্মচারী সাইফুল ইসলাম বসা ছিলেন। একপর্যায়ে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের কয়েকজন তরুণ সেখানে আসেন। এর মধ্যে সাইফুলের কাছে একজনের কিছু টাকা পাওনা ছিল। এ নিয়ে প্রথমে দোকানের বাইরে তার সঙ্গে ওই তরুণদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা সাইফুলের ওপর হামলা চালান। 

তিনি আরও জানান, সাইফুল তখন দৌড়ে দোকানের ভেতরে প্রবেশ করলে দোকানে ঢুকে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় লুৎফুর রহমান দোকানে ছিলেন না বলে জানান।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ছুরিকাঘাতে ওই তরুণের মৃত্যু হয়েছে। এর সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালিয়েছে। মৃতের লাশ সদর হাসপাতালে আছে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত