চিত্রনায়িকা নিপুণকে চুমুর কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
তিনি বলেন, নিপুণকে চুমুর প্রস্তাব দেওয়ার প্রশ্নই ওঠে না।
রবিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ কথা বলেন তিনি।
এর আগে রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিপুণ অভিযোগ করেন, ‘নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুটি কিস (চুমু) চেয়েছিলেন। এখানে জায়েদ খান, এফডিসির এমডি, আর নির্বাচন কমিশনার পীরজদা হারুন একটা চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভিডিওতে সেটা দেখা গেছে।’
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে পরাজিত হন। এ বিষয়ে রবিবার বিকেলে সংবাদ সম্মেলন করেন তিনি।
পরে সন্ধ্যায় পীরজাদা হারুন দেশ রূপান্তরকে বলেন, ‘নিপুণ যে অভিযোগ করেছেন, এটা মিথ্যাচার। এরকম কোনো ঘটনাই ঘটেনি।’
